কবিতা তোমায় দেখার ইচ্ছা
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় আশা, জীবনমুখী, প্রেম
Review This Poem

আমি তোমায় সারা দিনরাত ধরে দেখতে চাই,
আমার ক্ষিদে ঘুম তৃষ্ণা সব মিটে যায় শুধু তোমায় দেখে গেলে।
তুমি আমার সামনে বসে বা দাঁড়িয়ে থাকো
আমি তোমার রূপ দুচোখ দিয়ে গোগ্ৰাসে গিলে নিই,
তবুও তোমার রূপ যেন অফুরন্ত-
সাগরের জল বালতি বালতি তুললেও কি কোনোদিন শেষ হয়?
বয়স বাড়লেও বোঝা যায় না, তুমি যেন সেই- অকূল যৌবনা কিশোরী হয়েই আছো।
কী মনে হয় জানো?
আমার হৃদপিন্ডটা তোমায় দান করি
তুমি বেঁচে থাকো আরও একটা জীবন!
স্বর্গের দেবীকে সাক্ষাৎ দেখার সৌভাগ্য হয়নি
তবে শুনেছি বহু কথা-
আমার কাছে তুমি হলে মর্ত্যের দেবী।
তাই তোমার চরণে ফুল দেওয়া আর ঈশ্বরকে অন্তরে পূজা করার মাঝে কোনো তফাৎ দেখি না আমি!

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১২/০৭/২০২৩

guest
0 Comments
Newest
Oldest Most Voted