কবিতা তুমি শুধু আমায় একবার ভালোবাসো
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় প্রেম
Review This Poem

যদি বলো তো আকাশে মেঘ দিয়ে তোমার নাম লিখে দেবো,
যদি বলো তো আকাশ থেকে রামধনুকে নামিয়ে এনে তোমার গলায় হার করে পরিয়ে দেবো,
যদি বলো তো অস্তগামী সূর্যের লাল রঙ তোমার দুই ঠোঁটে ঢেলে দেবো,
যদি বলো তো কালবৈশাখীর কালো মেঘ থেকে কালো রঙ নিয়ে তোমার দুই চোখে কাজল পরিয়ে দেবো,
যদি বলো তো গোলাপ থেকে গোলাপী রঙ নিয়ে তোমার দুই গাল রাঙিয়ে দেবো,
তুমি শুধু আমায় একবার ভালোবাসো।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৪/১১/২০২৩

guest
0 Comments
Newest
Oldest Most Voted