কবিতা জয় শিব জগন্নাথ
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় আশা
Review This Poem

জয় শিব জগন্নাথ
তোমায় জানাই প্রণাম।
তুমি সনাতন বিশ্বনাথ
তোমায় জানাই প্রণাম।

আমি তোমার চরণ যুগলে
প্রণাম জানাই গানের তালে।
তুমি নিজেই শশী মার্তণ্ড
তুমি নিজেই বিশ্বব্রহ্মাণ্ড।

তুমি নিত্য শুভ পবিত্র
বিমল তোমার অঙ্গের জ্যোতি।
স্বর্গ নেই আর অন্যত্র
আছে তোমার পায়ে কপর্দী।

তুমি নিজেই পবনপথ
তুমি নিজেই অম্বরনাথ।
তুমি নিজেই হ্রদিনী নিজেই জলধি
তুমিই আবার কঙ্কালমালী।

তোমায় বড়ো ভালোবাসি
তোমায় বড়ো ভক্তি করি।
তুমি আমার আলো আমার আশা
তুমি আমার বড়ো ভরসা।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২২/৩/২০২৬

guest
0 Comments
Newest
Oldest Most Voted