কবিতা জয় জয় জয় সত্য শিব
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় আশা, প্রেম
Review This Poem

জয় জয় জয় সত্য শিব
জয় জয় জয় সত্য শিব।
তুমি শুভ মঙ্গল সনাতন
তুমি আবার বৃষভবাহন।।

তোমার রূপ অতি অভিরাম
দেখে মনের সুখ অবিরাম।
তুমি সদা করো লীলা নৃত্যে
দেখে ভরে বুক আনন্দে।।

তোমার ঐ মাথায় জটা
সেথায় হতে ঝরে মা গঙ্গা।
তোমার গলায় আছেন নাগ বাসুকি
বামে আছেন মা পার্বতী।।

তুমি প্রভু কণ্ঠনীলক
তুমি আবার কালান্তক।
তুমি মোর প্রাণনাথ জগতের নাথ
তুমি আবার বিশ্বনাথ।।

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৬/৩/২০২৬

guest
0 Comments
Newest
Oldest Most Voted