কবিতা ওরে মন আজ নাচ তুই হরির গানে
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
লিখার স্থান বারুইপুর, দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

ওরে মন আমার আজ নাচ তুই হরির গানে।
দেখবি তোর এ হৃদয় ভরবে শুধু নির্মলতার পূর্ণ প্রাণে।

ওরে মন আমার আজ ধর তুই রাধার নাম।
দেখবি তোর এ হৃদয়ে জাগছেন তিনি সেই মনোরম।

ওরে মন আমার আজ নাচ তুই রাধাকৃষ্ণ বলে।
দেখবি তোর এ হৃদয় থেকে ঘুচে যাবে সব দুঃখ ব্যথা,
থাকবে তোর এ তনু-মন কোন এক সীমাহীন প্রফুল্লতায় মেতে সেই নাম শুনে শুনে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted