কবিতা আল্লার সাথে প্রেম করেছি
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় প্রেম, বিরহ
5/5 - (1 vote)

আল্লার সাথে প্রেম করেছি
এই বুকে তাঁর নাম লিখেছি
এই জীবন তাঁর নামে করেছি।

আল্লা ছাড়া আমার কষ্ট কেউ বোঝে না
আমার চোখের জল কেউ মোছায় না
তিনি বলেন, “ভয় কি রে তোর, আমি তো আছি পাশে।”

আমার মনের সকল কথা আল্লাকে জানাই
তিনি আমার মাথায় হাত রাখেন
পৃথিবী থেকেই জান্নাতের ছোঁয়া পাই।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

guest
0 Comments
Newest
Oldest Most Voted