কবিতা আম্রপালি
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় প্রকৃতি, প্রেম, বিরহ
Review This Poem

আমি আম্রপালিকে খুব ভালোবাসি।
বিশ্বাস হচ্ছে না?
এই দেখো, জামার পকেটে সবসময় ওর ছবি নিয়ে ঘুরি।
কিন্তু, কাল রাতে আমার বন্ধু শ্রাবণ এসে জানায় যে
আম্রপালি নাকি চলে গেছে, আবার আসবে আগামী বছর শীতের পরে।
আমি তো শুনে অবাক!
ওকে জিজ্ঞাসা করেছিলাম, “চলে গেছে মানে?”
ও বলেছিল, “চলে গেছে মানে এই নয় যে আর আসবে না, আবার আসবে কিন্তু অপেক্ষা করতে হবে এক বছর।”
আচ্ছা, তোমরাই বলো এভাবে ভালোবাসা টেকে?

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৪ জুন,২০২৩,বিকাল ৫:৩০, বারুইপুর

guest
0 Comments
Newest
Oldest Most Voted