কবিতা আমি হব
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী

আমি হব আকাশ, এই বিশ্ব থাকবে আমার তলে।
আমি হব সূর্য, এই বিশ্বের প্রতিটি জীব যাচবে আমায় সদা সর্বদা।
আমি হব চাঁদ, আমার স্নিগ্ধ আলোয় এই বিশ্বে রচিত হবে প্রেমের মধুকাল।
আমি হব মেঘ, আমার আগমনে খুশিতে ভরে উঠবে এ বিশ্বের সকল মনুষ্য জাতি।
আমি হব নদী, আমার তীরেই গড়ে উঠবে এই বিশ্বের নামীদামি শহর, রাজধানী।
আমি হব সাগর, আমার অন্তঃস্থল হবে এ বিশ্বের শত শত মণি মাণিক্যের আশ্রয় স্থান।
আমি হব বাতাস, এই বিশ্বের প্রতিটি স্থানে থাকবে আমার অবাধ বিচরণ।
আমি হব ঝড়, আমার ক্ষণেক আগমনেই কেঁপে উঠবে এ বিশ্বের প্রতিটি জীব।
আমি হব বৃষ্টি, আমি জোগাব এই বিশ্বে যত নতুন প্রাণের রসদ।
আমিই হব ঈশ্বর, এই জগৎ সংসার চলবে আমার নির্দেশে,থাকবে আমার হাতের মুঠোয়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted