| কবিতা | আমি ভালোবাসি |
| কবি | অর্ঘ্যদীপ চক্রবর্তী |
| কবিতার বিষয় | প্রকৃতি, প্রেম |
আমি পাহাড় ভালোবাসি
তাই সামনের জন্মে যেন পাহাড়ের দেশে জন্মাই।
আমি ঘুরতে ভালোবাসি
তাই সামনের জন্মে যেন পাখি হয়ে জন্মাই।
আমি মেঘ ভালোবাসি
তাই সামনের জন্মে যেন আকাশ হয়ে জন্মাই।
আমি নীল আকাশ ভালোবাসি
তাই সামনের জন্মে যেন শরৎ ঋতু হয়ে জন্মাই।
আমি সাগর ভালোবাসি
তাই সামনের জন্মে যেন দ্বীপ হয়ে জন্মাই।
আমি শীত ভালোবাসি
তাই সামনের জন্মে যেন পেঙ্গুইন হয়ে জন্মাই।
আমি আরও অনেক কিছু ভালোবাসি
তাই সামনের জন্মে যেন ভালোবাসার জগতে জন্মাই।