কবিতা আমার মৃত্যু
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় আশা, মৃত্যু
Review This Poem

আকাশের মেঘগুলোকে নিয়ে
আমার মৃত স্ত্রীর মুখ বানাতে চেয়েছিলাম।
বানানো শেষ হয়ে গিয়েছিল।
শুধুমাত্র সিঁদুর পড়ানোর জন্য যেই একটা মেঘ এনে
সিঁথিতে ঘষে দিলাম
অমনি লক্ষ লক্ষ ভোল্টের বিদ্যুৎ এসে আমার গায়ে লাগল,
আমি শেষ হয়ে গেলাম।

guest
0 Comments
Newest
Oldest Most Voted