| কবিতা | আই লাভ ইউ |
| কবি | অর্ঘ্যদীপ চক্রবর্তী |
| কবিতার বিষয় | প্রেম |
জগতের সবচেয়ে দামি কথা
আই লাভ ইউ।
যেটা বলতে সাহসের দরকার,
কত বাধা-বিপত্তি কাটিয়ে তবে বলতে হয়,
যেটা একবার বলার জন্য
হাজারবার আড়ালে-আড়ালে
অভ্যাস করতে হয়,
যেটা বলার জন্য কত মনের জোর দরকার,
যেটা প্রথম দিকে বলতে গিয়েও
বলতে পারা যায় না
লজ্জা লাগে
খুব লজ্জা লাগে…
মনের কথা জানানো যায় না।
কিন্তু এই কথাটি না বললে
ভালোবাসা পূর্ণতা পায় না।
তাই অবশেষে শত বাধা
জয় করে বলে দিতে হয়
আই লাভ ইউ,
সেইসঙ্গে উপহার হিসেবে দিতে হয়
একটি গোলাপ ফুল।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৬/৩/২০২৬