| কবিতা | কেউ খুব ব্যাথা পাবে |
| কবি | এনামুল হাসান নাঈম |
| সময় | ১৮ ই মে, ২০২২, সকাল |
| উৎসর্গ | সিয়াম এবং শুভেচ্ছা'কে |
| লিখার স্থান | পটুয়াখালী |
তুমি খুব করে মনে রেখো,
তোমার পাশে অন্য কাউকে দেখে
হাজার বছর বাঁচার স্বপ্ন মরে যাবে।
বিরুদ্ধতার পাশ কাটিয়ে
হয়তো নান্দনিক কোলাহলে-
দিবস কেটে রজনী হবে।
কোলাহল কেটে গেলে-
বুকে চাপা বেদনারা উঁকি দিলে
কেউ খুব ব্যাথা পাবে।