কবিতা নারী ও বহমানতা
কবি আবদুল মান্নান রানা
কবিতার বিষয় প্রেম, বিরহ
Review This Poem

তুমি নারী ও স্রোতস্বীনি
অবিচল তোমার বহমানতা
প্রকৃতির নিয়মে মাঠের প্রান্তরে সংসার পেতেছো, নারিকেল গাছের সংসার পাতা
বাবুই পাখির মতো পুরুষ পেয়েছো!
ভালবাসা পাওনি!

তোমার বহমানতায়
ভেসে গেছে নীল শাড়ী
আর কদম ফুলের কাব্য,
তৈরি হয়েছে নদী আর নাব্য!
উড়ছে ঘরে ফেরার গাঙচিল
জীবনের লেনদেন হয়েছে গড়মিল
তুমি পুরুষ পেয়েছো
ভালবাসা পাওনি!

guest
0 Comments
Newest
Oldest Most Voted