কবিতা আক্ষেপ
কবি আবদুল মান্নান রানা
সময় অক্টোবর, ২০২২,রাত
উৎসর্গ কলি
লিখার স্থান টঙ্গী
সম্পৃক্ততা বিরহ
কবিতার বিষয় প্রেম
Review This Poem

মানুষ না হয়ে বকুল ফুল যদি হতাম;
তোমার বসন্তদিনে তোমার খোঁপায় যতনে যদি__
থাকতাম।
আরো কাছাকাছি যদি রাখতাম ; এই ধরো
তোমার বেলকুনির ঘৃতকুমারী হলেও পারতাম
আমাকে একটু একটু করে কেটে তোমার আঙুলের স্পর্শে তোমার চারু মুখে মাখিয়ে যদি দিতে।

অথবা হতাম যদি তোমার বাড়ির সাম্নে তোমার চরণের তলে পথ
আমার বুকের উপর দিয়ে হেঁটে যাইতা রোজ
আমার থাকতোনা বিষাদ আমাকে না রাখার খোঁজ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted