| কবিতা | স্মৃতি কাব্য |
| কবি | আলমগীর কবীর |
| সময় | ২০ জানুয়ারি ২০২১ |
| লিখার স্থান | কৈয়াডেপা, বিশালগড় |
| সম্পৃক্ততা | বেদনা, |
যেদিন তুমি থাকবেনা আমার কাছে
রয়ে যাবে বহু দূরে
অন্যকারোর প্রিয় সাথী হয়ে।
সেদিনও আমি তোমার একটা
মেসেজ এর অপেক্ষায় বসে থাকবো।
আমার মন তোমার বার্তা পাওয়ার
অপেক্ষায় বসে থাকবে।
জানি সেদিনও তুমি আমায় ভালোবাসবে।
কিন্তুু পরিস্থিতি তোমায় বেঁধে রাখবে।
আমি তখন পুরোনো স্মৃতি নারা দিয়ে
তোমাকে নিয়ে লিখতে থাকবো।
তুমি আমার ডায়েরির পাতার কবিতা হবে।
আমি হব সেই কবিতার অক্ষর বিন্যাস।
আর আমার কলম হবে মুদ্রণযন্ত্র।
আমার হৃদয় হবে সেই স্মৃতি কাব্যের লাইব্রেরি।