কবিতা স্নেহা
কবি আলমগীর কবীর
সময় ২০-০৬-২০২০
উৎসর্গ সহপাঠিনী
লিখার স্থান কৈয়াডেপা, বিশালগড়
সম্পৃক্ততা সহপাঠী, মেয়ে,
Review This Poem

তুই যদি কলম হইতি
আমি হতাম খাতা-
ডাইরির পাতায় লিখতাম শুধু
তোর জীবন কথা।
আমায় যদি পাগল বলিস
তুই হবি পাগলি-
আজ- তুই আমায় ছেড়ে
দূরে কেনো গেলি?
আমি যখন বলতাম তুই-
আমার গুরুমশাই,
তুই বলতি গুরু নয়
তোর বন্ধু হতে চাই।
তোর জীবনের দুঃখ কথা
আমি যখন শুনতাম,
মাঝে মাঝে একলা বসে-
শুধু শুধু কাঁদতাম!
তোকে আমি জানার পর
এ কি হলো হায়-
তোকে শুধু ভেবে ভেবে
আমার- জীবন পাল্টে যায়।
জীবনের- অনিশ্চিত চলার পথে
থাকব দুজন দুটি রথে-
তবুও যেনো অন্তিম লগ্নে
তোরই দেখা পাই।
তুই ভালো থাকিস
নীল পড়ি মোর
আছে যে তোর ভাই।

guest
0 Comments
Newest
Oldest Most Voted