কবিতা শুধু তোমার জন্য বাঁচা
কবি আলমগীর কবীর
সময় ০৮-০৮-২০২১
উৎসর্গ বাবা " আলী আজ্জম "
লিখার স্থান কৈয়াডেপা, বিশালগড়
সম্পৃক্ততা শ্রদ্ধা, ভালোবাসা,
Review This Poem

তোমাদের স্নেহে যত্নে আমায় করেছো বড় হে মোর পিতামহ
তোমার আদর্শ আঁকড়ে ধরে রাখিতে চাই পারিনি আমি তব।

মেঘভরা আকাশ দগ্ধ দেহ নিয়ে নিরবে রেখেছো আদরে
বুঝিনি তখন বাল্য জীবন অবুঝ মন ছিলো বলে।

একটু একটু করে কৈশোরে থেকে হতে লাগিলাম বড়
যতই বয়স বারে বড় হই তব, কভু তোমার থেকে বড় নহে।

জানিনা তব এ সংসার ভব আমি ভালো কতখানি
জানি আমি জানি তোমার চরণ ছুলে ধন্য হই আমি।

এই ভব সংসার মায়া, ত্যাগ করিয়া চলে যাবে একদিন
তোমার আতে যেনো, কোনো দাগ, না থাকে সেদিন।

এ যে মহা সত্য, অশ্রু জলে বিদায় দিতে হবে ঐদিন
বিদায় দিবোনা তোমায়, পুনর্মিলন হবে, রয়ে যাবে চিরদিন।

কতোবার ভালোবাসি বলবো বলে ছুটে যাই তোমার পানে
বলিতে পারিনা তব কতভালোবাসি সেটা আমার মন জানে।

যখন বাবা বলে ডাকি তোমার সাড়া পাই
চাঁদ যেনো হেসে ওই আকাশের গায়
তোমায় হারানোর বেদনা যে দ্বিগুণ জ্বলে মোর কলিজায়।

আমি দেখেছি তোমার বিবিধ অবস্থা যা কেউ দেখেনি
কখনো কোমল, নিস্তেজ পাথর আবার দিশেহারা কত রজনী।

guest
0 Comments
Newest
Oldest Most Voted