কবিতা রোম নাম্বার – ৩১১
কবি আলমগীর কবীর
সময় ২৩ এপ্রিল ২০২২
উৎসর্গ রোম নাম্বার- ৩১১
লিখার স্থান কৈয়াডেপা, বিশালগড়
সম্পৃক্ততা ভালোবাসা, মায়া, ভাইয়ের বন্ধন
4/5 - (2 votes)

ছাত্রাবাসে আমার জীবনে সবচেয়ে বেশি যে রোমে সময় কাটিয়েছি সেটা ৩১১ নাম্বার রোম।
সেই রোমটি আমার নয়!

তুলনামূলক ভাবে যাদের সবচেয়ে বেশি ভালোবেসেছি সেই রোমটি ৩১১ নাম্বার রোম।
কিন্তুু তারা কেউ আমার রক্তের নয়!

যাদের কষ্ট হলে আমারও কষ্ট হয়েছে তাদেরও ৩১১ নাম্বার রোম।
তারা আমার পরিবারের কেউ নয়!

যার একটু শরীর খারাপে আমার হৃদয় কাঁদতো সেও ৩১১ নাম্বার রোমেই থাকতো।
সে আমার বেশি পরিচিতিরও নয়!

সে রোমটি আমারও ছিলনা, আমার রোমকেও আমি ততটা ভালোবাসিনি যতটা ৩১১ নম্বরকে বেসেছি!

তারা কেউ আমার রক্তেরও ছিলোনা তবুও তাদের তুলনামূলক বেশিই ভালোবেসেছি!

আমার পরিবারের কেউ না হয়েও ওদের কষ্টে আমারও কষ্ট হতো!

সে আমার বেশি পরিচিত না হওয়া সত্ত্বেও তার শরীর খারাপে আমার হৃদয় নিরবে কেঁদেছে!

পরিবারের হলেই অথবা রক্তের সম্পর্ক হলেই শুধু সম্পর্ক নহে।
তার উর্ধেও কিছু সম্পর্ক থাকে নাম না জানা, অপরিচিত, অজ্ঞাত এক অন্যরকম সম্পর্ক!

যা রক্তের না হলেও রক্তের সাথে মিশে যায়,
পরিবারের না হলেও পরিবার হয়ে যায়,
অপরিচিত হলেও মনে হয় যেনো আমরা অনেক আগে থেকেই পরিচিত!

এই সম্পর্ক কখনো ভুলার নয়, হারিয়ে যায়না কখনো
এরা থেকে যায় আজীবন এক অজানা সম্পর্ক হয়ে!

guest
0 Comments
Newest
Oldest Most Voted