কবিতা যে ভালোবাসে
কবি আলমগীর কবীর
সময় ০৩-০৫-২০২২
উৎসর্গ ছোট ভাই আবু সাঈদ
লিখার স্থান চেন্নাই (মাদ্রাজ), তারামনি
সম্পৃক্ততা মায়া, ভালোবাসা, আদর, বন্ধন
Review This Poem

যে ভালোবাসে সে যতই অভিনয় করুক, যতই লুকিয়ে থাকুক, প্রিয় মানুষটাকে হারানোর ভয় তাকে কাঁদাবেই!
যেমনটা কেঁদেছিলি তুই…!

তোর চোখে কোনো জল ছিলোনা, কোনো দুঃখ ছিলোনা, আমি চলে যাবো তা নিয়েও কোনো বেদনা ছিলোনা!
যখন আর সময় নেই সত্তিই আমি চলে যাবো তখন তোর চোখের জল আমাকে বলেদিয়েছে তোর ভালোবাসার কথা!

যাকে ভালোবাসি বলতে পারিনি শুধু বার বার দেখিতে চলে যেতাম তার পানে, আমার না বলা ভালোবাসার কথা হয়তো তারও ছিলো মনে!

বার বার যার একটা ম্যাসেজের অপেক্ষায় বসে থাকি তাকে কি করে বুঝাই যে সেই আমার সবকিছু
যাকে ভেবে ভেবে আমি কাটিয়ে দেই কত শত রজনী!

তবুও বলা হয়না মুখ ফুটে ভালোবাসি!
শুধু ভালোবাসায় জড়িয়ে এক বন্ধন সৃষ্টি করে দিন শেষে ম্যাসেজে অথবা ফোনের অপেক্ষায় পথ চেয়ে বসে থাকি!
দূরে চলে গেলে কভু আঁখি জলে নয়ন ভাসাই…!

ভালোবাসি বলে আমিও না কেঁদে থাকতে পারিনি!
যাকে ভালোবাসি অপেক্ষায় পথ চেয়ে বসে থাকি একবার জড়িয়ে ধরার জন্য,
বেলা শেষে কি করে তাকে বুকে না জড়িয়ে আসি!

যার শরীরের গন্ধ আমার কাছে সুগন্ধি মনে হয়
তার শরীরের গন্ধ না নিয়ে আমি কিভাবে থাকবো এই অজানা শহরে!
তাইতো গায়ের পুরোনো জামাটা নিয়ে আনলাম গন্ধ নেবো বলে..!

যতোটা ভালোবাসলে ভুলে যায় যৌনতার কথা, লোভের কথা, লালসার কথা,
আমি ঠিক ততটাই ভালোবাসি তোকে…!

যে ভালোবাসায় শুধু ভালো চায়, ভালোবাসে বলে!
নিরবে কাঁদে বিরক্ত করেনা, তবুও ভালোবাসে
আমিও ঠিক তেমনি ভালোবাসি তোকে, এভাবেই ভালোবাসবো চিরদিন, অনন্তকাল, সেই সন্ধা পর্যন্ত!

guest
0 Comments
Newest
Oldest Most Voted