| কবিতা | যখন কাজ করি |
| কবি | আলমগীর কবীর |
| সময় | ২৪ -০৭-২০২১ |
| উৎসর্গ | মাঠের কাজ |
| লিখার স্থান | কৈয়াডেপা, বিশালগড় |
| সম্পৃক্ততা | কৃষি |
ভোর সকালে ঘুম থেকে উঠে
কোদাল লয়ে যাই মাঠে ছুটে
মাটি থেকে আলগা করি মাটি
কোদাল দিয়ে একটু একটু কাটি।
অনেক্ষন মাটি কাঁটার পর
কায়া থেকে পরে ঘামের ঝড়
অমনি পিছনপানে চেয়ে দেখি
মা আসছে জলখাবার নিয়ে হাটি হাটি।
মা আসার পর –
বাবা বলে একটু বিশ্রাম কর
ক্ষনিক বিশ্রাম করে
আর একটু কাজ করার পরে
আকাশে রোদ হাসিয়া উঠিল।
বাবা বলে কাল আবার আসব
আজ না হয় চল…।