| কবিতা | ম্যাসেজ-১৩ |
| কবি | আলমগীর কবীর |
| সময় | ০২ ফেব্রুয়ারি ২০২০ |
| উৎসর্গ | সময়কে |
| লিখার স্থান | কৈয়াডেপা, বিশালগড় |
| সম্পৃক্ততা | বাস্তবতা |
আজও স্বপ্নগুলো উঁকি মারে–
কালবৈশাখী ঝড় শেষ হলেই তারা বেড়িয়ে পড়বে প্রকাশ্যে।
কথার আঘাতেরা পেছন থেকে আঘাত করে কাপুরুষের মতো।
আর সপ্নেরা নিজেকে বাস্তবায়নের লক্ষে প্রকাশ্যে বেড়িয়ে পড়ে–
ঝড় থামার মাঝে মাঝেই নিজেকে তৈরী করছে গগন ছোঁয়ার প্রত্যাশায়……!