কবিতা ভুলে যেওনা সে মানুষটার কথা
কবি আলমগীর কবীর
সময় ০১ মে ২০২১
উৎসর্গ বাবাকে
লিখার স্থান কৈয়াডেপা, বিশালগড়
সম্পৃক্ততা ভালোবাসা, শ্রদ্ধা, মনে পড়া,
Review This Poem

ভুলে যেওনা সে বৃদ্ধ মানুষটার কথা
যে মানুষটা তোমাকে জন্ম দিয়েছে
নিজের খাবার থেকে ভালো ভালো
খাবারগুলি তোমার মুখে তুলে দিয়েছে।

যে মানুষটা তোমার হাজার ভুলগুলি ক্ষমা করে দিয়েছে,
তোমাকে জন্মের পর খাইয়ে, পড়িয়ে, সমস্থ আবদার পূরণ করেছে।

লালন-পালন করে তোমায় যে মানুষটা তিল তিল করে বড় করেছে-
তাকে তুমি শ্রদ্ধা করতে না পরো, কখনো অপমান করোনা।

তুমি হয়তো অনুভবও করতে পারবেনা
হয়তো তোমার শত অবহেলা সেই মানুষটার কাছে কিছুইনা,
কিন্তুু এমন কিছু কথা, ব্যবহার, আচরণ হয়ত সেই মানুষটার কলিজায় গিয়ে ছেদ করে!

তুমি হয়ত জাননা যে সে ব্যক্তিটি এমন সহস্র তীরের আঘাত খেতে খেতে এখন পাথর হয়ে গেছেন!
এখন তোমার ছুড়া সে তীরের আঘাতে আর ঐ ব্যক্তিটির কলিজা ছেদ হয়না!

তুমি ভুলে যেওনা, সেই বৃদ্ধ বয়স্ক ব্যক্তিটি তোমার জন্মদাতা পিতা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted