| কবিতা | ভুলতে পারিনা তাই |
| কবি | আলমগীর কবীর |
| সময় | ০৪-০৫-২০২২ |
| উৎসর্গ | নজরুল ছাত্রাবাস |
| লিখার স্থান | মাদ্রাজ, তারামনি |
| সম্পৃক্ততা | ভাই, বন্ধু, মায়া, ভালোবাসা, বন্ধন |
তোরা আছিস কেমন ভাই আছিস কেমন তোরা
আমি যে আছি এক শূন্য দেহের ন্যায় তোদের ছাড়া!
মনে পড়ে সেই ছাত্রাবাসে রজনী কাটানোর কথা
যখনই পড়ে মনে, কি এক দারুণ যন্ত্রণা জাগে, মনে লাগে ব্যথা!
আমার নিজের কক্ষ থেকেও কখনো থাকিনি নিজ কক্ষে
শুধু ভালোবাসি বলে চলে যেতাম থাকতে তোদের বক্ষে!
কতোরকম খুনসুটি আর গোপনে পার্টি দিতি যবে
আমাকেও বলতি তোরা,আমিও যেতাম, বসতাম, খেতাম সবে।
সেই দিনগুলো মনে পড়ে দাগ কাটে মোর হৃদয়েতে
এক পাহার সমান ভালোবাসা থাকলো সবার তরে
কবে জানি যাবো আবার তোদের সবার ভিরে,
বেঁচে থাকলে বলবো তোদের, আসবি আমার নীড়ে