কবিতা ভালো থেকো তুমি
কবি আলমগীর কবীর
সময় ২৪ ডিসেম্বর ২০২০
উৎসর্গ না বলা ভালোবাসার মানুষগুলোর প্রতি
লিখার স্থান কৈয়াডেপা, বিশালগড়
সম্পৃক্ততা ভালোবাসা, প্রেম শ্রদ্ধা,
Review This Poem

আমি যদি কখনো তোমাকে বলতে না পারি
যে আমি তোমাকে ভালোবাসি!
যদি চলে যাও অন্য কারোর হাত ধরে
তবুও তুমি ভালো থেকো।

কভু পথ চলার পথে যদি মোদের
দুরত্বটা বেড়ে যায়,
তুমি যতো দূরেই থাকো
তখনও তুমি ভালো থেকো।

যদি তুমি অন্য কারোর হয়েও যাও
তবুও তুমি আমার মনের
একটা কোণে থেকে যাবে।
আমি তোমাকে ভেবে ভেবে দিন কাটাবো।
তবুও তুমি সেখানে ভালো থেকো।

যেখানে গিয়ে, যার সাথে থেকে
তুমি সুখি রবে, সেখানেই তুমি থাকো,
আমি কখনো তোমার পিছু করবনা
আর কোনো দিন ভালবাসি বলে বিরক্তও করবোনা!
তবুও তুমি ভালো থেকো।

আমি হাজার বার চিৎকার করে বলতে পারি
আমি তোমাকে ভালোবাসি।
তবুও যদি তোমার কাছে
আমার ভালবাসা বিশ্বাস না হয়,
আমাকে অযোগ্য মনে হয়,
তবে তুমি তোমার বিশ্বাস আর
যোগ্য ব্যক্তিকে নিয়েই বাছোঁ
তবুও তুৃমি ভালো থেকো।

আমি তোমার পাশে থাকতে চাই
তুমি অনেক দূরে সরে যাও তা আমি চাইনা!
তবুও যদি তুমি আমাকে একা করে যেতে চাও
তখনও তুমি চলে যেও আমি আটকাবোনা
তবুও শুধু তুমি ভালো থেকো।

guest
0 Comments
Newest
Oldest Most Voted