কবিতা ভালোবাসি ভাই
কবি আলমগীর কবীর
সময় ০৭ ফেব্রুয়ারি ২০২২
উৎসর্গ আদরের ছোট ভাই আবু সাঈদ
লিখার স্থান নজরুল ছাত্রাবাস, আগরতলা
সম্পৃক্ততা অনুভব, প্রেম, ভালোবাসা,।
Review This Poem

যাকে ভালোবাসি তাকে শুধু ভালোবেসেই গেলাম, মুখ ফুটে বলা হলোনা আর! যে কতটা ভালোবাসি!

তাকে ভিষণ আপন মনে হয়, আপন ভাইয়ের মতো স্নেহ করতে চাই, সে কি ভাববে এটা ভেবে ফিরে আসি!

যাকে বার বার দেখতে ইচ্ছে করে, বুকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করে কোনো চিন্তা করিসনা আমি তোর ভাই আছি!
সেটাঅ আর বলতে পারিনা!

তাকে দেখার জন্য, তার সাথে একটু খুনসুটি করার জন্য দৌড়ে গিয়ে যখন দেখি দরড়া ভেতর থেকে বন্ধ করা আছে, তখন আর দড়াজায় নক করিনা, বিরক্ত হবে বলে!

তাকে দেখতে বার বার মোবাইলের গ্যালারিতে ঘুরে বেড়াই অথবা গুগলে সার্চ করি, তবুও তৃপ্তি মিটেনা!

সে আছে আমার অনুভবে, আমার হৃদয়ে আমার মননে।
সে কে! কেনো তাকে আপন মনে হয়! কেনো তাকে ভালোবাসি! তা কিছুই জানিনা।

তবুও তাকে ভালোবাসি, ভালো লাগে ভালোবাসতে, মিশতে, আপন করে নিতে।

সব শেষে ভালো থাকুক, আমি না হয় ভালোবেসে গেলাম অনুভবে….।

guest
0 Comments
Newest
Oldest Most Voted