কবিতা ভারাক্রান্ত পৃথিবী
কবি আলমগীর কবীর
সময় ০২ জুন ২০২১
উৎসর্গ পৃথিবীর মানুষদের।
লিখার স্থান নজরুল ছাত্রাবাস, আগরতলা
সম্পৃক্ততা অত্যাচার,বর্বরতা, অনিয়ম, শৃঙ্খল,
3/5 - (1 vote)

ভারাক্রান্ত পৃথিবীর আজ অস্রু সব শুকিয়ে গেছে!

এখন তার ক্রন্দনে আর অশ্রু ঝড়েনা।
দেহ শুষ্ক হয়ে উষ্ণতায় ভরে আছে
ধীরে ধীরে তার অঙ্গ প্রতঙ্গ লুপ্ত হয়ে যাচ্ছে!

মানব প্রাণীর অত্যাচারে তার নিথর দেহ
দিন দিন হারিয়ে ফেলছে তার ভারসাম্য!

লুঠতরাজ প্রাণীর অত্যাচার, লুটপাট আর সাম্রাজ্য বিস্তারে আজ পৃথিবীর বোনমেরু একটু একটু করে ক্ষয় পাচ্ছে!

পৃথিবী ঢলে পড়ছে ধ্বংসের দিকে অনিয়ম শৃঙ্খলে, যাহা একবা কাত হয়ে গেলে আর উঠে দাড়ায়না!

পৃথিবী আজ বড় অসহায়
সে একা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে
তার পাশে কেউ দাড়ায়না……..!!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted