| কবিতা | বাবা |
| কবি | আলমগীর কবীর |
| সময় | ০৫ - ০২ - ২০২১ |
| উৎসর্গ | শ্রদ্ধেয় পিতামহকে |
| লিখার স্থান | কৈয়াডেপা, বিশালগড় |
| সম্পৃক্ততা | ভালোবাসা, শ্রদ্ধা, |
বাবা আমার ছোট বেলার কাধে নেওয়ার সাথী
বাবা আমার রোজ আধারের নিয়ন আলোর বাতি
বাবা ছিলো আমার হাজার প্রশ্নের জবাব
বাবা আছে মানে আমার নেইকো কিছুর অভাব।
বাবা আমার সকাল দুপুর খুঁজ নেওয়ার পাখি
বাবা আমি তোমায় অনেক ভালোবাসি।
আমি যখন প্রশ্ন করি তোমার কাছে এসে
সব প্রশ্নের জবাব তুমি দাওগো আমায় হেসে।
বাবা তুমি রোজ সকালে ডেকে দেওয়ার সাথী
বাবা তুমি আমার দুনয়নের আখি।
বাবা তুমি হাটতে চলতে শিক্ষা দিতে মোরে
বাবা তুমি আমায় ছেড়ে যেওনাকো দূরে।
হাজার ইচ্ছে বুকে নিয়ে আছো আমি জানি
বাবা তোমার ইচ্ছেগুলো পূরণ করবো আমি।
খাবার খেতে বসি যখন বাবার সাথে আমি
খাবার থেকে আমায় তখন ভাগ দিতে তুমি।
বাবা তুমি আমার শক্তি আমার শত আশা
বাবা তুমি আমার কাছে হাজার ভালোবাসা।
আমি যদি না খাই কিছু আমায় বকা দিতে
আমি তখন খেতে বসতাম বাধ্য হয়ে তাতে।
বাবা তুমি আমার পাশে থেকো সারা জীবন
বাবা তোমায় লিখে রাখবো হতে দেবোনা মরণ।
বাবা আমায় বিদায় দিও কর্মে যখন যাবো
তুমি একবার ডাকলে আমি আবার ফিরে আসবো।
বাবা তুমি ছোট বেলার কাধে নেওয়ার সাথী
বাবা আমার রোজ সকালের নিয়ন আলোর বাতি(২)