কবিতা প্রিয় বেস্ট ফ্রেন্ড ( প্রিয়া)
কবি আলমগীর কবীর
সময় ২৩-০৭-২০২১
উৎসর্গ বন্ধু প্রিয়া কর চৌধুরী ( পিও)
লিখার স্থান কৈয়াডেপা, বিশালগড়
সম্পৃক্ততা ভালোবাসা, বন্ধুত্ব, বিশ্বাস, শ্রদ্ধা
Review This Poem

পৃথিবীতে হাজার মানুষের মাঝে একটা প্রিয় মানুষ তুই।
জানিস বন্ধু মনিষীরা বলে গেছেন —
বন্ধুত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারবে। ”

আমার আর তোর বন্ধুত্বও থেকে যাবে একত্রে,
কেউ আমাদের আলাদা করতে পারবেনা।
যেমন আমাদের কালাম স্যার বলেছিলেন—
” একটি বই একশোটি বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান। ”

ঠিক তেমনি আমি যেনো তোকে পেয়ে
একটা লাইব্রেরি পেয়েগিয়েছিলাম।
তুই আমার একটা ভালো বন্ধু আর তুই-ই আমার লাইব্রেরী

একজন মহান ব্যক্তি বলেছিলেন –
” কখনো কোনো বন্ধুকে আঘাত করো না ,
এমনকি ঠাট্টা করেও না।
যদিও কখনো আঘাত পেয়ে থাকিস খারাপ পাসনা যেনো!
আমি কখনো তোকে আঘাত দেওয়ার মানসিকথায় বন্ধুত্ব করিনি।

যেমন ” বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না। ”
ঠিক তেমনি প্রকৃত বন্ধুত্বের সম্পর্ক একবার হয়ে গেলে,
শত আঘাত, অপমান, অবহেলা করলেও কখনো দূরে সরে যায়না।

আমরা যেমন বন্ধু ছিলাম তেমনি থাকবো
এই পৃথিবী যতদিন থাকবে ততদিন আমরা
ভালোবাসার ছবি আঁকবো।
কখনো ভুলে যাবোনা প্রিয় বন্ধু
তোকে ভালো বেসেছি ভালোবাসবো।

তোর শাসন আমাকে অনেকটা সমৃদ্ধ করেছে
জানি এখন আর কেউ আমায় শাসন করবেনা!
কেউ বলবেনা আর কেমন আছিস, মনটা ভালো নেই যেনো তোর!!
কাল চুলগুলো কেটে আসবি, সবসময় স্মার্ট থাকবি
এই কথাগুলো হয়তো আর কেউ বলবেনা!

কিন্তুু তখনও তুই আমার স্বপ্নে এসে এভাবে শাসন করবি।
আমি তোর শাসনের অপেক্ষায় পথ চেয়ে থাকবো!
তুই ভালো থাকিস দুষ্ট, আমার জন্য কষ্ট পাবিনা!
আমি পরিস্থিতির সাথে মিলিয়ে নেবো!

তোর অনুপস্থিতিতে তোর স্মৃতিগুলো দেখে সময় কাটিয়ে দেবো!
তবুও যেনো তোকে একটিবার দেখারজন্য
বার বার স্মৃতিরা মাথায় উকি মারবে!
আর নিস্তব্ধে নিরবে অশ্রুধারা বেয়ে পড়বে আখিঁ বেঁয়ে!

…………………………….!!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted