কবিতা প্রিয় বন্ধু
কবি আলমগীর কবীর
সময় ২৫-০৭-২০২১
উৎসর্গ P.K.C (পিও)
লিখার স্থান কৈয়াডেপা, বিশালগড়
সম্পৃক্ততা বন্ধুত্ব,ভালোবাসা,বিশ্বাস, ভালোবাসা
Review This Poem

আমি তোর মতো একজন বন্ধু পেয়ে খুবই আনন্দিত
তুই অসময়ে আমার পাশে ছিলি একজন প্রিয় বন্ধু হয়ে
আমি মন খুলে তোর সাথে আমার সুখ দুঃখ বলতাম
আর তুই তোর মনের কথা আমায় মন খুলে বলতি
দিন দিন আমরা দুজন ভালো বন্ধু হয়ে উঠলাম
কত আবেগ, ইচ্ছা, স্বপ্ন, নিয়ে আমরা আলোচনা করতাম
আর যেটা না বল্লেই নয়——-
তুইতো আমার মন খারাপের ঔষধ ছিলি
আমার মন খারাপের সময় তোর মুখ দেখলে আর
একবার তোর গলার স্বর শুনলেই যেনো
আমার সব মন খারাপ দূর হয়ে যেতো।
কি অদ্ভুত বন্ধুত্বটাইনা ছিলো আমাদের।
এ সম্পর্ক কখনো ভুলার নয়
সত্তি বলতে তুই আমার জীবনের সাথেই মিশে আছিস
তুই যেখানেই যাস তোর সুন্দর একটা জীবন গড়ে উঠুক
তোকে ছাড়া আমি একটা মুহুর্তও ভাবতে পারিনা বন্ধু
জীবনে চলার পথটা যখনই অন্ধকার হতে যায়
তখনই তুই আমার পাশে এসে আলোর পথ দেখিয়েছিলি
যখন আমার পাশে থাকিস তখন আমি অনেক সাহস পাই।
আমি সবসময় তোর একটা ভালো প্রহরের অপেক্ষায়
যেখানে তোর সকল দুঃখ কষ্টগুলি মুছে যাবে
আর সুন্দর একটা জীবন নতুন করে প্রস্ফুটিত হবে।
সবসময় আমরা আমাদের ভালোলাগা কথাগুলি বলতাম
তুই আগের মতো আমায় স্বপ্নে এসে সাহস দিবি
আমি বেঁচে থাকতে চাই তোর ভালোবাসায়
স্নেহ মমতায় স্মৃতি হয়ে এ নিষ্ঠুর ধরায়।
জানিস বন্ধু প্রতিটা মন খারাপের সময়
তোকে আমার ভিষণ প্রয়োজন মনে হয়।
আমি তোকে ধন্যবাদ দিতে চাইনা—–
আমি চাই তুই আমার জীবনের সাথে আগের মতই মিশে থাকবি….!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted