কবিতা প্রকৃতির প্রতিশোধ
কবি আলমগীর কবীর
সময় ২০২০
উৎসর্গ প্রকৃতি
লিখার স্থান কৈয়াডেপা, বিশালগড়
সম্পৃক্ততা পরিবেশ, প্রকৃতি,মানুষ
Review This Poem

আকাশে কালো মেঘে ভরা, পৃথিবী ধুঁয়াশায় পূর্ণ।
চোখের দৃষ্টি ফুরিয়ে আসছে, বায়ু দুর্গন্ধে ভরা।
ফুটপাতে কাতর দেহ শায়িত অবস্থায়,
শুধু এক মুঠো ভাতের অপেক্ষায়।
পাখিদের কলরব আর নেই
মানুষ থেকে তাদের বিশ্বাস উঠে গেছে।
পাখিরাও নির্জন অরণ্যে আড়ালে চলে গেছে।
এরাও মানুষের কর্মকান্ডে বিরক্ত হয়ে পড়েছে।
এখন মাটিও আর মানুষকে বিশ্বাস করেনা।
আগের মানুষের উপর ভরসা ছিলো তাই ফসল দিত।
এখন আর দেয়না
মানুষ এখন মাটিতে রাসায়নিক বিষ মেশায় লাভের জন্য
মাটির কথা একবারও ভাবেনা
এদেরও যে পরিবার আছে।
মানুষ হয়ত ভেবেছে এরা প্রতিশোধ নিতে জানেনা
কিন্তুু মাটিও যে ঠিক প্রতিশুধ নিয়েই ছাড়ছে…
আগে মাটিকে কাঁদিয়ে মানুষ আয়েশ করত
এখন মাটি নয় মানুষ কাঁদবে….
প্রকৃতিও আর আগের মতো সারা দেবেনা।
তাদের এখন আর মায়া হয়না।
তারা যখন যন্ত্রনায় কাতরাচ্ছিল তখনতো মানুষের মায়া হতনা।
তাহলে এখন তাদের মায়া হবে কেনো???

guest
0 Comments
Newest
Oldest Most Voted