| কবিতা | নিষ্পাপ পাখির দল |
| কবি | আলমগীর কবীর |
| সময় | ২৬ ডিসেম্বর ২০২১ |
| উৎসর্গ | শিশু মেলা |
| লিখার স্থান | এগিয়ে চলো সংঘ, আগরতলা। |
| সম্পৃক্ততা | শিশু |
ছোট বাচ্চারা পাখির মতো হয়
তারা ডানা মেলে আকাশে উড়তে চায়
তাদের দেখে আমারও আকাশে উড়তে ইচ্ছে করে।
আজ কতোগুলি ছোট বড় কচি কাঁচা পাখিদের ভীড়ে আমি বসে আছি, অথচ অনুভবে আমি শূন্যে উড়ে বেড়াই।
সবকিছুতে জঞ্জাল মলিনতা থাকলেও
শিশুরা সবসময়ই যেনো প্রত্যেকে একেকটা নিষ্পাপ টুকরো টুকরো স্বর্গের অংশ।
আমি আর এদের মাঝে গিয়ে তাদের মতো মুক্ত মনে গাইতে পারিনা, বলতে পারিনা, তাদের মতো আর আকাশে উড়তে পারিনা।
আমাকে দূর থেকেই স্বর্গসুখ উপভোগ করতে হয়।
তবুও তাদের কাছে বার বার যেতে ইচ্ছে করে।
তাদের মতোই মুক্ত মনে আকাশে বাতাসে উড়ে বেড়াতে ইচ্ছে করে আমার এ অবুঝ মন…।