| কবিতা | তোমরা “নর-জানোয়ার” |
| কবি | আলমগীর কবীর |
| সময় | ১৭ই মে ২০২২ |
| উৎসর্গ | নারী ও সমাজের আত্মসম্মানবোধী প্রকৃত মানুষদের |
| লিখার স্থান | তারামনি, মাদ্রাজ |
| সম্পৃক্ততা | অমানুষিক বর্বরতা, অসভ্যতা, নোংরা মানসিকতা, লোকঠকানো চিন্তা ভাবনা, |
তোমরা বাটপার
তোমরা ধর্মকে কেন্দ্র করে ব্যাবসা করো;
তোমরা অসভ্য
তোমরা ধর্মের নামে ফতোয়াজারি করো!
তোমরা ভীতু তাই ;
প্রশ্নকারীকে ফতোয়ার নামে মুখে তালা লাগিয়ে দাও;
তোমরা চোর
ঘরে তালা লাগানো সাইকেলটাকেও চুরি করে নিয়ে আসো!
তোমরা দেশ দ্রোহী!
যে কাজ দেশের ক্ষতি আনবে তোমরা জেনেও সেটাই করো;
তোমরা নর-জানোয়ার!
নারী দেখলেই তোমাদের জিবে লালা চলে আসে!
তোমাদের নোংরা মানসিকতা!
নারীদের পড়নের বস্র দেখেই তোমাদের যৌন উত্তেজনা বেড়ে যায়;
তোমরা কাপুরষ
কোনো মায়ের বেটা সামনে থেকে মুকাবিলা করতে আসোনা, পেছন থেকে আঘাত করো!
তোমরা ভীতু
প্রতিযোগিতায় নেমে বিপরীতজনের দুর্বল জায়গাগুলো খুঁজে বেড়াও;
কে বলে তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব?
তোমরাই পৃথিবীর একমাত্র নিকৃষ্টতম প্রাণী!
এখন কুকুর বেড়ালের যুগ,তোমাদের বেলা ফুরিয়ে গেছে!