কবিতা তুই আবার আপন মনে ফিরে আয়
কবি আলমগীর কবীর
সময় ১০ এপ্রিল ২০২১
উৎসর্গ বন্ধু নিরুপমা ভট্টাচার্যী
লিখার স্থান কৈয়াডেপা, বিশালগড়
সম্পৃক্ততা হঠাৎ বিচ্ছেদ
4.5/5 - (2 votes)

তুই বিশ্বাস করে সদা তোর দুঃখগুলি বলতি আমায়
আর আমি দুঃখগুলো অনুভব করে সাদা পাতায় কলম দিয়ে লিখে যেতাম।
কথা দিয়েছি তোরই কথাগুলো একদিন তোকেই উপহার দেবো।
কিন্তুু আমি যে আজ আর লিখতে পারিনা!
আমার ডায়েরি যে আজ সাদা হয়েই পড়ে রয়েছে!
লিখবোইবা কিভাবে কেউ আর তোর মতো বলেনা, আমায় উৎসাহ দেয়না!
আমার সাথে আর কেউ আপন হয়ে মন খুলে কথা বলেনা!
আমাকে আগেও লিখতে বাধা দিত, এখনো বাধা দেয়!
আগে তুই সাহস দিতি এখন আর আমাকে কেউ সাহস দেয়না!
মধ্যরাতে আমায় আর কেউ বাস্তবতা শেখায়না!
তুইও এখন অনেকটা দূরে, ব্যস্থতা নিয়ে, চোখের আড়ালে কোনো এক নতুনত্বের খোঁজে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted