| কবিতা | ছাত্রাবাস |
| কবি | আলমগীর কবীর |
| সময় | ২০২১ |
| উৎসর্গ | নজরুল ছাত্রাবাস, (বয়েজ হুস্টেল) আগরতলা |
| লিখার স্থান | কৈয়াডেপা, বিশালগড় |
| সম্পৃক্ততা | কোভিড ১৯ এর জন্য ছাত্রাবাস বন্ধ করে দেয়া! |
আমার শিক্ষাজীবন বাসভবন থেকেই।
ছাত্রাবাসের কোনো অভিজ্ঞতা ছিলনা।
ছিলোনা ছাত্রাবাসে যাওয়ার কোনো স্বপ্ন।
হঠাৎ পরিস্থিতির সাথে লড়াই করতে
ছাত্রাবাসের আশ্রয় আমার প্রয়োজন হয়ে উঠল।
চলে গেলাম ছাত্রাবাস নামক আপন গৃহে।
শুরু হলো নতুন বাসগৃহ নতুন পরিবার।
হয়ে উঠল নতুন নতুন ভাতৃত্বের সম্পর্ক।
শুরু হওয়ার সালটা ছিলো ২০১৯।
তখন আমি কলেজে প্রথম বর্ষ।
তখন পরিবারে আপন যারা ছিলো
তারা পেছনে পড়ে রইলো।
ছাত্রাবাসের সবাই হয়ে উঠল আপন পরিবার।
ছেলের কিছু হলে বাবা যেমন ছুটাছুটি করে
ঠিক তেমনি যেনো ছাত্রাবাসের বড়রা ছিলো।
আমি এতো প্রেম এতো ভালোবাসা কখনো পাইনি।
যতটা আমি ছাত্রাবাস থেকে পেয়েছি।
আবার যেনো স্বপরিবারের ন্যায়
শাসনের মাত্রাটাও কম ছিলোনা।
আমি অনুভব করেছি গভিরভাবে।
প্রত্যেকটা বড় ভাই যেন নিজের ভাই হয়ে রয়েছিলো।