কবিতা চলে যাওয়া বন্ধুর প্রতি
কবি আলমগীর কবীর
সময় ১৭-১০-২০২১
উৎসর্গ Nirupama Bhattacharjee (বন্ধু)
লিখার স্থান কৈয়াডেপা, বিশালগড়
সম্পৃক্ততা বন্ধুত্ব ,ভালোবাসা, শ্রদ্ধা
Review This Poem

একদিন তুমিও আমার বন্ধু ছিলে
এখন একটু একটু করে দূরে সরে যাও
কেনো তখন এতো মায়া করে
আমার মন জয় করে
এখন কেনো হঠাৎ করে
দূরে ফেলে দাও কেনো
দূরে ফেলে দাও!

তোমায় বলে ছিলাম আমি
যত আসুক ঝড় বাধা
আমরা কেউ কাউকে যাবোনা ভুলে
কেনো তুমি আমায় একা করে
একা একা কষ্ট ভুগো
কেনো আর আগের মতো বলোনা আমায়
কেনো বলোনা আমায়?

আবার যদি কোনোদিন তোমার দেখা মিলে
তোমার ছুঁয়া পাই একটুখানি তখন
সব জমানো ব্যথা
বাকি ছিলো যত কথা
সব কিছু তোমায় তখন বলবো খুলে
আমি বলবো খুলে….!

(কতটা ভালোবাসি তোমায়, ভালোবাসি)

guest
0 Comments
Newest
Oldest Most Voted