কবিতা কাঁটাতার / সীমান্ত
কবি আলমগীর কবীর
Review This Poem

আমরা সবাই মুটামুটি কাঁটাতার নামটা শুনেছি।
হয়তো সবাই এই কাঁটাতারের সাথে ভালোভাবে পরিচিত নই। অনেকেই কাটাতারকে সাধারণভাবে ভেবে থাকেন। যাদের দেশের এই কাঁটাতারের বেড়াকে সাধারণ ভাবে নিয়ে থাকেন বা এই ব্যপারে যথেষ্ট জ্ঞান নেই আমি বলবো আপনারা এ ব্যপারে জানুন। দেশের নাগরিকদের কর্তব্যগুলির মধ্যে এটা জানাও একটা কর্তব্য।
কিছু মানুষ আছে যারা উচ্চ শিক্ষা স্তরে পড়াশুনা করে কিন্তুু দেশের সম্পর্কে অনেক জ্ঞানের অভাব। তারা জানেনা দেশের সীমান্ত সম্পর্কে। কিন্তুু না জানা সেই ব্যক্তিরা সীমান্ত সম্পর্কে মাঝে মধ্যে এমন মন্তব্য করে থাকে যেনো তারা সীান্ত বা আন্তজার্তিক সীমানা সমন্ধে অনেক কিছু জানে। ভালো করে কথা বল্লে দেখা যায় তারা এ ব্যপারে আদৌ কিছুই জানেনা। জানা দরকার। না জানলে যারা জানে তাদের সাথে আলোচনা করা দরকার নিজ দায়িত্বে।
দেশের আন্তর্জাতিক সীমানা কোনো কাঁটাতারের বেড়া নয়। আমরা অন্যান্য দেশের সীমান্তে তাকালে দেখতে পাবো যে অন্যান্য অনেক দেশ বা আমাদের পার্শবতী কোনো দেশের সীমান্তে না আছে কোনো কাঁটাতারের বেড়া না আছে কোনো ধরনের বাউন্ডারি। তাহলে তাদের আন্তর্জাতিক সীমানা কি? কখনো নিজের মধ্যে প্রশ্ন জেগেছে? জাগবেইবা কেনো? আপনারাতো অনেক ভালো আছেন শান্তিতে থাকা বহিঃশক্তির আক্রমন থেকে অনেক সুরক্ষায় আছেন। তো আপনাদের আর ভাবার দরকার পড়েনা এসব কি!!! আমি একজন ভারতীয়। আমি এ দেশের নাগরিক। আমার নাগরিকত্বের প্রমানপত্র আছে। আমি খুব ভালো আছি, ভালো থাকছি! ব্যাস এটাই যথেষ্ট! এর বাইরে আর কিছু জানার প্রয়োজন তা মনে করিনা!
কাঁটাতার কোনো দেশের বা আন্তর্জাতিক সীমানা নয় আগেই বলেছি। এটা আমাদের দেশ সুরক্ষার জন্য ও বহিঃদেশের আক্রমন বৈদেশিক সন্ত্রাসবাদ বা এদের আক্রমন থেকে আমাদের দেশকে সুরক্ষা বা রক্ষা করার জন্য এই কাটাতার একটা মাধ্যম শুধু। এর বেশি কিছু নয়।
তাহলে আমরা দেশকে চিহ্নিত বা দেশের সীমানা কিভাবে বুঝবো এই প্রশ্নটাই বেশিরভাগ মানুষের মনে প্রশ্ন! আমরা জানার চেষ্টাই করিনা তো জানবোইবা কিভাবে!! দেশের সীমান্তে রয়েছে পিলারের স্তম্ভ। যা স্বাধীনতার পর দেশের ম্যাপ তৈরী হয়। এবং এই ম্যাপ বা মানচিত্র অনুযায়ী এক বিশেষ ধরনের পাথরদিয়ে পিরামিড আকৃত দেশের আন্তর্জাতিক সীমান্তে স্তম্ভ বসানো হয় যা পিলার নামে পরিচিত। আর এই পিলারই হচ্ছে দেশের একমাত্র আন্তর্জাতিক সীমানা। এই পিলার নির্ধারিত লাইন হচ্ছে দেশের প্রধান এবং চুরান্ত সীমারেখা।

“আমরা সবাই জানার চেষ্টা করবো
অন্যকে জানতে সাহায্য করবো”

guest
0 Comments
Newest
Oldest Most Voted