কবিতা ওহে ধার্মিক ভাই
কবি আলমগীর কবীর
সময় ১৭-১০-২০২১
উৎসর্গ সাম্প্রদায়িক বিদ্বেষ
লিখার স্থান কৈয়াডেপা, বিশালগড়
সম্পৃক্ততা ধর্মীয় গোঁড়ামি
Review This Poem

ওহে ধার্মিক ভাই
আর কত মানুষ মারিলে
মানুষকে মানুষ মনে করিবে
এ কথা আমি তোমাদের থেকে জানতে চাই।

তোমার কাছে যেমন তোমার ধর্ম
অন্যের কাছেও তারটা সমান মর্ম
তুমি কেনো ক্ষেপে উঠো অন্যের ধর্মের কর্মে?
তুমি কি সত্তিই ধার্মিক? তাহলে কর্মটা কেনো এতো নিচে?

রক্তচুষি রাক্ষস তুমি ধর্মের নামে হিংসে করো
মানবজাতির মধ্যে তুমি ধর্ম দিয়ে বিভেদ করো।

তুমি কি ভাবো, তোমার কথাই মানতে হবে বিশ্ববাসী?
তুমিতো দেখছি বিশ্ব মাঝে আস্তবড় সর্বনাশী।

মানবকে ভালোবাসতে শেখো
অমানুষকে পারো তো ঘৃণা করো
দেখবে তুমিই জয়ী হবে
তোমার ধর্মই হবে বড়…।

guest
0 Comments
Newest
Oldest Most Voted