কবিতা একটা দীর্ঘশ্বাস
কবি আলমগীর কবীর
সময় ২৩ এপ্রিল ২০২২
উৎসর্গ আপনজন
লিখার স্থান কৈয়াডেপা, বিশালগড়
সম্পৃক্ততা রাজ্য ছেড়ে দক্ষিণ ভারতে ফাঁড়ি ( বিদায়)
3.5/5 - (2 votes)

যাবো তো ঠিকই তবে যাওয়ার আগে ফেলা হবে এক দীর্ঘশ্বাস!
যার প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে কদিন আগে থেকেই!
বেলা ঘনিয়ে সময় চলছে অন্তিমের দিকে!
হঠাৎ যাবার বেলা এসে থমকে দাঁড়াবে,
ফেলা হবে একসাথে অনেকগুলো দীর্ঘশ্বাস সহ এক সমুদ্র নোনাজল!
আর বেদনা ভরা কষ্ট, জমিয়ে রেখে গোপনে গোপনে কাঁদবে কিছু আপনজন!
জানি মা কঁদবে, বোন সহ বাবাও কাঁদবে, সাথে কিছু পথ চলার সাথীদেরও মন খারাপ হবে….
তবে সব শেষে সবকিছু মিলিয়ে এক দীর্ঘশ্বাস ফেলা হবে
আর বলবে যাও, সাবধানে যেও, ভালো থেকো, যেতে হয়, তাই যেতে হবে….!

guest
0 Comments
Newest
Oldest Most Voted