কবিতা একটা ছিদ্র আকাশ
কবি আলমগীর কবীর
সময় ২৮ এপ্রিল ২০২২
উৎসর্গ বাবাকে
লিখার স্থান কৈয়াডেপা, বিশালগড়
সম্পৃক্ততা অসহায় সময়,
Review This Poem

পৃথিবীতে মানুষ আসে, জন্ম নেয়, কেউ বাঁচতে বাঁচতে মরে, কেউবা মরে গিয়েও বেঁচে থাকে।

কেউবা একটা বাক্য প্রকাশের মাধ্যমে এক পাহাড় সমান অশান্তি আর বিশৃঙ্খলা সৃষ্টির কারণ,
কেউবা একসমুদ্র বেদনা বুকে চাপা দিয়ে মুখে মিথ্যে হাসি নিয়ে বাঁচে!

আকাশ ভরা মেঘ, ঘন অন্ধকার, মাথার উপর ছাদ নেই, তবুও বলে কিছু হবেনা,
ভুলে যাসনে আমি মরে যাইনি, এখনো বেঁচে আছি…!

guest
0 Comments
Newest
Oldest Most Voted