কবিতা আমি মানিয়ে নেবো, তুমি ভালো থেকো
কবি আলমগীর কবীর
সময় ১৩-০৮-২০২১
উৎসর্গ P.K.C (পিও)
লিখার স্থান কৈয়াডেপা, বিশালগড়
সম্পৃক্ততা বন্ধুত্ব,ভালোবাসা,বিশ্বাস,
Review This Poem

এখন আর তুমি আগের মতো বলবেনা জানি
সবসময় স্মার্ট থাকতে, ভালো থাকতে আরো কতো কি
এখন এসব নিজেই নিজেকে সামলাতে হবে!

তখনতো তুমি বলে দিতে এখন আর কেউ বলবেনা
তবে ঠাট্রা আর ব্যঙ্গ করার জন্য কেউ অভাব হবেনা!

তোমার ঐ নম্বর থেকে কখন কল আসবে তার অপেক্ষাও আর করতে হবেনা।
মন খারাপের সময় আর বলতেও যাবোনা কাউকে যে আমার মনটা ভালো নেই, একটা গান শুনিয়ে ভালো করে দাও।

আর বলবো কাউকে আজ একটা কবিতা লিখেছি, শুন- পড়ি!
এতো বিরক্ত হয়তো সবাই সহ্য করতে পারবেনা,
পারলেও আমার নয় হয়তো অন্য কারোর।

তোমার মতো কেউ আর বুঝবেনা আমাকে
হয়তোবা বুঝতে চাইবেওনা।
তবে আমি কারোর আাশা নিয়ে বসে থাকবোনা
নিজেকে নিজে ঠিক মানিয়ে নেবো।

তবু অপেক্ষায় থাকবো একবার তুমি এসে বলো
এই তোর এই অবস্থা কেনো!
যা, -আজকের মধ্যে তোর অবাদ্যগুলোকে মানুষ করে আয়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted