| কবিতা | আমার পৃথিবী |
| কবি | আলমগীর কবীর |
| সময় | ০৬-০৫-২০২২ |
| উৎসর্গ | মাতা পিতাকে |
| লিখার স্থান | চেন্নাই (মাদ্রাজ), তারামনি |
| সম্পৃক্ততা | ছাই ফেলতে ভাঙ্গা কুলো |
তোমার জীবন প্রতিষ্ঠায় রয়েছে
যার যতটুকু অবদান
একবার ভাবিয়া দেখো
কি দিয়েছো তুমি তার প্রতিদান!
হয়তোবা তোমার জন্য তারা
দিয়েছে সবটুকু উৎসর্গ করি
তার প্রতিদানে তুমি
দিন দিন গিয়েছো পিছন পানে সরি!
তুমি এই বিশ্ব মাঝে হও যত বড় মহান
বিনিময়ে তুমি গায়ের চামড়া দিয়ে
জুতো বানিয়ে দিলেও
পূরণ হবেনা তাদের অবদান!
তারা আর কেহ নহে
মোদের মাতা, পিতামহ
নেই যে কেহ তাদের চেয়ে
আর কোনো মহিয়ান।