| কবিতা | অনুভূতি-২ |
| কবি | আলমগীর কবীর |
| সময় | ২০ শে মে ২০২১ |
| উৎসর্গ | পিতা মাতা |
| লিখার স্থান | নজরুল ছাত্রাবাস, আগরতলা |
| সম্পৃক্ততা | পরিস্থিতি, অবস্থান |
প্রত্যেক মানুষের জীবন থেকে চলে যায় কত দিবারাত্রি
চলে যায় কত সময়, কত বছর, কত যুগ
চলে যায় কত আপনজন প্রিয়জন
মুছে যায় অতীতের স্মৃতি
বার বার কেঁদে উঠে এ মন
হঠাৎ কখন জানি আমারও ডাক আসে
চলে যাওয়ার জন্য, সেই আপনজন প্রিয়জনদের মতো
অতীতের স্মৃতিগুলোর মতো মুছে যাওয়ার জন্য
চিরতরে মায়া হারিয়ে, সবাইকে ভুলে
সেই সীমাহীন প্রকৃতির তরে…!!!