কবিতা রাতের আরো গভীরে যেতে চাই
কবি আল মামুন
3/5 - (1 vote)

রাতের আরো গভীরে যেতে চাই।
নাহ, থাক। হ্যাঁ, আজকে এটুকুই।
তারচেয়ে ঢ়ের ভালো ঘুমিয়ে পড়ি।
শত্রুরা জেগে রয়, নির্ঘুম, ব্যস্ততায়।
হয়তো পাহারা দেয় আমায়, দেক।
আমি কিছুটা ঘুমিয়ে নিই, বসন্তে।
রাত্রি যা হোক, গভীরতা বাড়ুক তব।
আবার নাহয় জেগে উঠবো ক্ষণিক।

guest
0 Comments
Newest
Oldest Most Voted