কবিতা পৃথিবী
কবি আল মামুন
Review This Poem

পৃথিবী, আজ তোমার রহস্য বলো।
হৃদয় পোড়ার গন্ধ যদি নাই পাবে,
তবে কেমনে এতো বৃষ্টি বিলাবে!!
চারপাশে আঁধার, ঘনঘোর অন্ধকার।
মাঝখানে ফুটে আছে মৃত্যুর সম্ভার!
সত্যিই যদি এমনি হবে, ভবে তবে-
কেনো এই রূপবতী যুবতী জোছনা!
কেনো গোলাপের সৌরভ! অর্চনা!
কেনো পাখিদের গান! সুরের মূর্ছনা!
কেনো ভোর দুপুর সন্ধ্যার ব্যঞ্জনা!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted