কবিতা আমি কোনো কবি নই
কবি আল মামুন
Review This Poem

আমি কোনো কবি নই, কবিতার সখ্যতা।
এ কেবল অবিকল অভিনয় হৃদয় পাতা।
আমার নেই কোনো সুখ্যাত বিখ্যাত কবিতা,
কিম্বা নেই কোনো পাণ্ডুলিপি, কবিতার খাতা।
কবিদের আসরেও পরিচিত মুখ নই,
কবিদের তালিকায়ও নাম নাই, সই।

হ্যাঁ, আমি প্রেমিক, প্রেমের সম্ভার,
আমি প্রেমিক উৎকৃষ্ট কবিতার।
গাঢ়তর আমি ভালোবাসি কবিতা,
বিষম ভীষণ ভালোবাসি কবিতা।
কবিতা আমার-
সমস্ত চাওয়া পাওয়া দেনা,
সুখ দুঃখ, আনন্দ বেদনা,
সারা সকাল বিকাল দুপুর,
সন্ধ্যা রাঙানো ছন্দ নূপুর,
নির্ঘুম রজনীর গদ্য পদ্য গান,
চিত্তবিত্ত, নিত্যসঙ্গী, ধ্যানজ্ঞান,
কবি নই, আমি ভালোবাসি কবিতা।
আমার এক পৃথিবী সবটা, সবি তা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted