| কবিতা | বাটারফ্লাই ইফেক্টে |
| কবি | এ কে সরকার শাওন |
| কাব্যগ্রন্থ | প্রান্তিক-প্রান্তরে |
| সময় | ১৪ মে ২০২৬ |
| উৎসর্গ | মো: আবদুল গনি সরকার |
| লিখার স্থান | শাওনাজ ভিলা, ঢাকা। |
| কবিতার বিষয় | আশা, জীবনমুখী, রূপক |
ওহে জ্ঞানী ওহে মানী
ভেবে বলেন তো শুনি;
একটি ধূলিকণা হারালে
কি ক্ষতি তৎক্ষুণি!
পাতা মরে ঝরে পড়ে
বৃক্ষের কি যায় আসে?
কতো মানুষ নিমিষেই মরে
অন্যেরা কী ক্ষতি কষে?
জনপদ শেষ ধ্বংস দেশ
পৃথিবীর কি হারায় লয়?
পৃথিবী অতলে হারালে
সৌরজগতের কি ক্ষয়?
সৌরজগত হারালে তাবৎ
আকাশগঙ্গা থেমে রয়?
আকাশগঙ্গা হারিয়ে গেলে
মহা বিশ্বের কি হয়?
আমার মন্ত্র সবই স্বতন্ত্র
সবই স্বতন্ত্র সম্পদ!
পান থেকে চুন খসলেই
ক্ষাণিক বিপর্যয়-বিপদ।