| কবিতা | আগুন্তকঃ |
| কবি | আঁখি আক্তার |
| সময় | ২০,ডিসেম্বর, ২০২১,বিকেল |
| উৎসর্গ | এমরান হোসেন রানা |
তুমি প্রেম দিয়েছো,প্রেম নিয়েছো
আমায় তীব্র আগুনে শতবার জ্বালিয়েছো
দগ্ধ করে করে হৃদয় পুঁড়িয়ে বিলীন করেছো ছাঁই,
শুনে রেখো,
আমি উত্তাপ লাল ফিনিক্স পাখি
মরে গিয়েও বেঁচে যাই!