কবিতা মুগ্ধতায় নুয়েছি পত্রে
কবি আবেদুজ্জামান সুনু
Review This Poem

বসে আছি লাউঞ্চে,
ফিরে যাবো পুনরায় আপন ঠিকানায়’
প্রিয় সেই চেয়ার-টেবিল’ বুকশেলফ,
পুরনো রান্নাঘর-কেবিনেট-রেফ্রিজারেটর
ফিরে যাব সেই ভালোবাসায়, আমৃত্যু আকাঙ্ক্ষায়’ চায়ের পেয়ালা-তসতরি’ লবণের বাটি’
খুন্তি’ চামচ’ খুঁটিনাটি,
ফিরে যাবো পরম আপন ঠিকানায়- ভালোবাসায়, মমত্বে মুহূ মুহূ আবেগের মাঝে, কাতরতায়-জিঘাংসায়
আদরে – স্বাদরে
ফিরে যাব সেই কামনায়- বাসনায়,
বাসন-কোশনের মূর্ছনায়,
চেনা বিছানায় – চাদরে
নানা রঙের সুচারু আদরে
কাঁথায়’ তোষকে, পৃষ্ঠপোষকে
অতিসাধারণ সংকল্প আশায়,
নিত্ত নৈমিত্তিক তর্ক বচসায়,
খুনসুটিতে-তরকারির বাটিতে- সস্তার চটি’তে
তাবৎ জীবনের স্বপনে
ফিরে যাবো সাজানো বাগানে
বসে আছি লাউঞ্জে,
সমুদ্রের হুংকার আছড়ে পড়ছে পায়ে, কুর্নিশে
আমি রাজাধিরাজ হয়ে বসে আছি
সংকল্পে, পূর্ণতায়
আমি রাজাধিরাজ হয়ে বসে আছি
সূর্যের আলো পায়ে ফেলে উজ্জ্বলতায়
আমি রাজাধিরাজ হয়ে বসে আছি
দুর্দান্ত ভালোবাসায়- প্রত্যশার বালুকাবেলায়
আর কতোটা লিখলে ‘তুমি বুঝবে বিধাতা’
এ কফির পেয়ালা পূর্ণতায় মুগ্ধ,
আর কতোটা লিখলে ‘তুমি বুঝবে বিধাতা’
ছত্তিসটি হৃদয় সুখের অশ্রুতে প্রলুব্ধ
আর কতোটা লিখলে ‘বিধাতা তুমি বলবে’
“ঢেড় হয়েছে এবার সংগতি আনো কলমে।”
বসে আছি লাউঞ্চে
সূর্যের আলো প্রতিক্ষায়,
প্রতিক্ষায় – সাগরের উচ্ছল ঢেউ, জগখ্যাত আইকন অব দি সি, সরু ডাবগাছটী, শত শত খেজুর বৃক্ষ,
প্রতিক্ষায় – হাজার বছরের জীবন্ত কোড়াল, সফেদ শেল, ঝিনুকি পয়ার
প্রতিক্ষায় – আবারো ফিরে আসব, মুগ্ধতায়
বসে আছি লাউঞ্চে,
বিধাতা আমায় আর কতো দেবেন???
এবার ক্ষান্ত হোন, এ ক্ষনিকের কার্তিক
দিশেহারা হয়ে ওঠে কবিতার প্রতিটি ছত্রে।
০১/১৪/২০২৪ ( বিদায় মেরিওট লাউঞ্জে)

guest
0 Comments
Newest
Oldest Most Voted