কবিতা কবিতা খানি আসেনি
কবি আবেদুজ্জামান সুনু
সময় আগস্ট ২০২১
উৎসর্গ প্রিয়তমাকে
লিখার স্থান নিউইয়র্ক কুইন্স
সম্পৃক্ততা মান অভিমান পর্ব না দেখার কিছুদিন
কবিতার বিষয় বিরহ
Review This Poem

দাঁড়িয়ে ছিলাম আমি খুব সকালে ওখানটাতে গিয়ে দাঁড়িয়ে ছিলাম,
দাঁড়িয়েছিলাম’ একনজর দেখার জন্য খুব হন্যে হয়ে দাঁড়িয়ে ছিলাম,
পাপের অপরাধবোধ বুকে নিয়ে দাঁড়িয়েছিলাম,
দাঁড়িয়েছিলাম’ তোমার হেঁটে যাওয়া পথের ধুলো আর বাতাসের সুঘ্রানের পিছু ছুটে বেদনাক্লিষ্ট মনে শুধু একপলক দেখতে দাঁড়িয়েছিলাম,
খুব ভোরে উঠে যত্রতত্র বেরিয়ে তোমার চলার পথে যেথায় চব্বিশটি বসন্ত তোমার পায়ের ছাপ দাঁড়িয়েছিলাম, যেখানে আমাদের সুখের শুরু দাঁড়িয়েছিলাম,
আমি সূর্য সাক্ষী রেখে দাঁড়িয়ে ছিলাম,
আমি আকাশ সাক্ষী রেখে দাঁড়িয়ে ছিলাম,
আমি মত্য সাক্ষী রেখে দাঁড়িয়ে ছিলাম,
দাঁড়িয়েছিলাম’ শুধু একপলক দেখবো ভেবে প্রতীক্ষায় দাঁড়িয়ে ছিলাম,
দাঁড়িয়েছিলাম সেই সুরভিত মুখ আর চঞ্চল সদাহাস্য অবয়বখানি দেখবো ভেবে দাঁড়িয়ে ছিলাম,
দাঁড়িয়েছিলাম’ আমার প্রাণের উপলব্ধি পাবো ভেবে দাঁড়িয়ে ছিলাম,
দাঁড়িয়েছিলাম’ আমার সঞ্জীবনী আয়ুর প্রশান্তি পাবো ভেবে দাঁড়িয়ে ছিলাম,
দাঁড়িয়েছিলাম’ পাপের প্রায়শ্চিত্ত করতে দাঁড়িয়ে ছিলাম,
বহু বছর পর সেই কৈশোরের মতো দাঁড়িয়ে ছিলাম,
ক্ষতবিক্ষত হৃদয় হাতে করে দাঁড়িয়ে ছিলাম
ভেঙে পরা শরীর নিয়ে দাঁড়িয়েছিলাম
কিংকর্তব্যবিমূঢ় দাঁড়িয়ে ছিলাম
হতবিহ্বল ভাবলেশহীন দাঁড়িয়ে ছিলাম
আশা বুকে বেঁধে দাঁড়িয়ে ছিলাম
স্বপ্ন মনে গেঁথে দাঁড়িয়ে ছিলাম
সুখ স্মৃতি গুলো সাথে করে দাঁড়িয়ে ছিলাম
আবেগের মধুরতা ফিরে পেতে দাঁড়িয়ে ছিলাম
কবিতার সান্নিধ্য পাবো ভেবে দাঁড়িয়ে ছিলাম
শেষমেষ শূন্যতা সাথে করে ফিরতে হয়েছে
কবিতা তুমি আসোনি ভুল করে কবির খাতায়
কবিতাখানি অরচিত থেকে গেছে শূন্যতায়
কবিতা তুমি আসোনি অভিমানের দরজা ডিঙিয়ে কিশোরীর মতো। “আবেদন এসো”
দাঁড়িয়েছিলাম, অভিমানী
কবিতা তুমি আসোনি প্রতিহিংসায়।।
০৮/১১/২০২১

guest
0 Comments
Newest
Oldest Most Voted