কবিতা শুদ্ধতম প্রেমের বয়ান
কবি আফসার নিজাম
লিখার স্থান ঢাকা
Review This Poem

ভুল মানুষের কাঁধের ওপর হাত রেখেছি
বিশ্বাসে নির্ভয়ে
সন্ধ্যাগামী দিন ফুরালো সোনালি দিন ক্ষয়ে
এখন আমার চৈত্রযাপন রুমালে ঘাম মুছে
ছাদের নীচে একলা আমি বাসকরি মুখবুঝে
কেউ ডাকে না এখন আমায় পুরনো ডাকনামে
কেমন আছিস
বের হয়ে আয়
বৃষ্টিতে জল নামে
তবু আমার বুকের ভেতর নিয়মমাফিক ঝড়
আবার বুঝি গড়ছি আমি বালু-ভূমির ঘর
ভুল মানুষকে ভুল বুঝিনি
ভুল বুঝেছি তাকে
বিপদে যে প্রেম দিয়েছে বেঁধেছে মনটাকে
তাকে ছাড়া একা আমি শূন্য বুকের জমিন
শুদ্ধতম প্রেমের বয়ান বুঝেছে এই মোমিন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted